জাতীয় পরিচয় পত্র সংশোধনের নিয়ম খুব সহজ হলেও সঠিক তথ্য না জানার কারনে ভোগান্তি হয়। তাই Nid Correction করার নিয়ম সম্পর্কে সঠিকভাবে জেনে তারপর আবেদন করা উচিত। আপনার জাতীয় পরিচয় পত্রের নিজের নাম (বাংলা ) ও (ইংরেজি) নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি যদি ভুল থাকে তা সংশোধনের আবেদন খুব সহজেই ঠিক করে নিতে পারবেন। জাতীয় পরিচয় পত্র সংশোধন এর আবেদন দুই ভাবে করা যায়।
জাতীয় পরিচয়পত্র সংশোধনের পদ্ধতি
জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দুইটি উপায় রয়েছে:
- অফিসে গিয়ে সংশোধনের আবেদন
- অনলাইনে সংশোধনের আবেদন
অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন
প্রথমত, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম ২ সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে মূলত শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন অনলাইন সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং ই-পাসপোর্ট এই ডকুমেন্ট গুলো সংশধনে বেশি কার্যকর ভুমিকা পালন করে। জাতীয় পরিচয়পত্রের কি ধরনের তথ্য পরিবর্তন করা হবে তার উপর নির্ভর করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। তারপর সংশোধন ফি বিকাশে কিংবা রকেটের মাধ্যমে জমা দিয়ে তার রশিদ এবং প্রয়োজনীয় কাগজপত্র ফরমের পিছেনে পিন-আপ করে জমা দিলে সংশোধনের কার্যক্রম শুরু হয়।
জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইন আবেদনের নিয়ম
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ওয়েবসাইটে আপনার NID Number, জন্ম তারিখ দিয়ে প্রথমে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তারপর ফেস ভেরিফিকেশন করে লগইন করতে হবে।
এখন একাউন্টে লগইন করার পরে আপনাকে আপনার নাম সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে আপনার যে সঠিক নামটা রয়েছে সেটা লিখতে হবে। তার জন্য অ্যাকাউন্টে লগইন করার পর আপনার প্রোফাইল অপশনে ড্যাশবোর্ড যান। সেখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন ১. ব্যক্তিগত তথ্য ২. অন্যান্য তথ্য ৩. ঠিকানা (সুতরাং এখান থেকে যেকোনো একটা অপশনে যান) ।
ধাপসমূহ:
- প্রথমে ভিজিট করুন:
https://services.nidw.gov.bd/nid-pub/ - আপনার NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্টে লগইন করুন।
- ড্যাশবোর্ডে গিয়ে “প্রোফাইল” এ যান, তারপর সংশোধনযোগ্য অপশন নির্বাচন করুন (ব্যক্তিগত তথ্য, ঠিকানা ইত্যাদি)।
- সংশ্লিষ্ট তথ্য এডিট বাটনে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে আপডেট করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
ব্যক্তিগত তথ্য সংশোধন :- আপনি যেটা সংশোধন করতে চান (ব্যক্তিগত তথ্য) ইত্যাদিতে যাওয়ার পরে ডান পাশে উপরের দিকে একটা ‘এডিট’ বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এডিট করার অপশন চলে আসবে। যেটা আপনি এডিট করতে চান সেটার উপরের রাইট দেওয়ার পরে আপনার সঠিক নাম ইত্যাদি বসিয়ে দিন এবং পরবর্তী বাটনে ক্লিক কর।
ব্যক্তিগত তথ্য সংশোধন করার জন্য নিম্নেক্ত দেওয়া ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড অপসনে সাবমিট করতে হবে। সবগুলোই ডকুমেন্টস দিতে হবে এমন নয় তবে এই ডকুমেন্টসগুলো তথ্য সংশোধন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (অনলাইন আবেদন)
- SSC বা HSC অথবা সমমানের সার্টিফিকেট
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স
- এমপিও সিট অথবা সার্ভিস বহি
- যদি বিবাহিত হন বিবাহের কামিননামা
NID সংশোধনের নতুন ফি (২০২৬)
| আবেদনের ধরন | ফি |
|---|---|
| প্রথমবার আবেদন | ২০০ টাকা |
| দ্বিতীয়বার আবেদন | ৩০০ টাকা |
| পরবর্তী আবেদন | ৫০০ টাকা |
জরুরি সেবা ফি
| আবেদনের ধরন | ফি |
|---|---|
| প্রথমবার আবেদন | ৩০০ টাকা |
| দ্বিতীয়বার আবেদন | ৫০০ টাকা |
| পরবর্তী আবেদন | ৮০০ টাকা |
NID হারানো বা নষ্ট হলে
| ধরন | ফি |
|---|---|
| প্রথমবার | ১০০ টাকা |
| দ্বিতীয়বার | ২০০ টাকা |
| পরবর্তী আবেদন | ৫০০ টাকা |
আপনি চাইলে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, সংশোধনের ধরন এবং ডেলিভারির ধরন বাচাই করে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হিসাব করতে পারবেন। ওয়েব সাইটের মাধ্যমে (https://services.nidw.gov.bd/nid-pub/fees) জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হিসাব করতে পারবেন।
সংশোধিত NID কার্ড ডাউনলোড
জাতীয় পরিচয় পত্র সংশোধন এর আবেদন অনুমোদন হলে মোবাইলে ম্যাসেজ চলে আসবে। তারপর https://services.nidw.gov.bd এর ওয়েবসাইটে লগইন করে মূল ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাবে। সংশোধিত ভোটার আইডি কার্ডটি রঙ্গিন pdf ফরমেটে থাকবে। Pdf ফাইলটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিলেই নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। তবে অবশ্যই Nid Card এর পিডিএফ ফাইলটি সংরক্ষণ করবেন।
