পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ মে ২০২৬ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এই নিয়োগের মাধ্যমে মোট ৩৭ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষকে ৪টি ভিন্ন ক্যাটাগরিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ১৩তম, ১৬তম এবং ২০তম গ্রেডের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
আবেদন শুরু: ১৯ মে ২০২৬ (সকাল ১০টা)
আবেদন শেষ: ৮ জুন ২০২৬ (বিকেল ৫টা)
পদসমূহ ও বিস্তারিত তথ্য
১. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ১০টি
- গ্রেড: ১৩তম (১১,০০০ – ২৬,৫৯০/-)
- যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি
- অতিরিক্ত দক্ষতা:
- কম্পিউটার প্রশিক্ষণ
- সাঁটলিপি (বাংলা ৪৫, ইংরেজি ৭০ শব্দ/মিনিট)
- টাইপিং (বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ/মিনিট)
২. কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০২টি
- গ্রেড: ১৩তম (১১,০০০ – ২৬,৫৯০/-)
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান)
- দক্ষতা: টাইপিং গতি ও Standard Aptitude Test উত্তীর্ণ
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৯টি
- গ্রেড: ১৬তম (৯,৩০০ – ২২,৪৯০/-)
- যোগ্যতা: এইচএসসি বা সমমান
- দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং গতি (২০ শব্দ/মিনিট)
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ১৬টি
- গ্রেড: ২০তম (৮,২৫০ – ২০,০১০/-)
- যোগ্যতা: এসএসসি বা সমমান
আবেদনের শর্তাবলী
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ১ মে ২০২৬ তারিখে বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ পরিবারের সদস্য ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
- বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
