সরকারি ভাবে ফিজিতে কর্মী নিয়োগ 2026

boesl-fiji-work-permit

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি-তে ১৬টি ভিন্ন পদে মোট ৫৪ জন কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যা সাধারণ চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। নিয়োগটি হবে চুক্তিভিত্তিক এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ফিজিতে।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে ১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদন করতে প্রতিটি পদের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে। আবেদনকারীদের ইংরেজিতে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং রঙিন ছবি পিডিএফ আকারে জমা দিতে হবে।

বোয়েসেল জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আগ্রহীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে।

👉 আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন ।