অস্ট্রেলিয়ার ভিসা আসল নাকি ভুয়া? ঘরে বসেই যাচাই করা যাবে ‘Visa Grant Letter’

australia-visa-grant-letter-check

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি বা ‘Visa Grant Letter’ আসল কি না, তা এখন ঘরে বসেই সহজে যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল অনলাইন পোর্টাল ‘ImmiAccount’-এর মাধ্যমে ভিসা যাচাইয়ের এই সুবিধা পাওয়া যাবে।

সোমবার (২৫ মে) ঢাকাস্থ Australian High Commission এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, কোনো এজেন্ট যদি অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না তা নিশ্চিত হওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ব্যবহার করতে হবে।

অফিশিয়াল পোর্টাল: ImmiAccount

এই পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য যাচাই করতে পারবেন—

  1. তাদের নামে কোন ধরনের (Subclass) ভিসা ইস্যু হয়েছে
  2. অস্ট্রেলিয়ায় কতদিন বৈধভাবে অবস্থান করা যাবে
  3. কাজ করার অনুমতি বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না

হাইকমিশন আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভুয়া ভিসা লেটার ও জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে সরাসরি সরকারি পোর্টাল থেকে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, অনেক প্রতারক ভুয়া Visa Grant Letter দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই শুধুমাত্র এজেন্টের দেওয়া কাগজের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেরাই অনলাইনে তথ্য যাচাই করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *